শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অস্ট্রেলিয়াকে ২১৬ রানের নড়বড়ে লক্ষ্য দিলো ওয়েস্ট ইন্ডিজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেবল ইনিংস ব্যবধানে হারটাই এড়াতে পারলো ওয়েস্ট ইন্ডিজ। ওই ম্যাচে অসিদের কোনো রকমে ২৬ রানের লক্ষ্য দিয়ে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা।

ব্রিজবেনে সিরিজের শেষ ম্যাচেও তেমন সুবিধা করতে পারলো না ক্যারিবীয়রা। এবার হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে তারা। অসিদের হাতের মুষ্ঠির ভেতরে থেকেই নিজেদের দ্বিতীয় ইনিংস শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ১৯৩ রানে অলআউট হয়ে অসিদের মাত্র ২১৬ রানের লক্ষ্য দিয়েছে ক্রেইগ ব্রাথওয়েটের দল।

আজ শনিবার ব্রিজবেন টেস্টের তৃতীয় দিনে আগের দিনের ১৩ রানে ১ উইকেট নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসের খেলা পুনরায় শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আজকের দিনে ৯ উইকেটের বিনিময়ে ক্যারিবীয়রা তুলতে পারে ১৮০ রান।

দ্বিতীয় ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৫০ বলে ৪১ রান করেন কির্ক ম্যাকেঞ্জি। ক্যারিবীয় এই ব্যাটারের প্রতিরোধ ভেঙে দেন অসি স্পিনার নাথান লায়ন। এলবিডব্লিুউর ফাঁদে ফেলে ম্যাকেঞ্জিকে সাজঘরের পথ দেখান লায়ন। এছাড়া আলিক অ্যাথানেজে ৭২ বলে ৩৫, জাস্টিন গ্রেভস ৬০ বলে
৩৩, অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ৫৪ বলে ১৬ ও কেভিন সিনক্লেয়ার করেন ৫৯ বলে ১৪ রান।

এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ৩১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তাদের চেয়ে ২২ রান দূরে থাকতেই প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। অসিরা প্রথম ইনিংসে করে ৯ উইকেটে ২৮৯ রান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD