শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি সমর্থিত শত শত যোদ্ধাকে হত্যা ও আটকের দাবি হুতিদের বিশ্ব অর্থনীতিতে ব্রিকসের অবদান বেশি: পুতিন হাইকোর্টের নিষেধাজ্ঞার পরও বিচারালয়ে উমেদারের দাপট ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের আরও এক সদস্য কনস্টেবল মো. তৌহিদুল ইসলাম মারা গেছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে কর্মরত ছিলেন।

করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল দিনগত রাতে মৃত্যুবরণ করেন।

শুক্রবার (২৬ জুন) পুলিশ সদরদফতর একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টা নিশ্চিত করেন। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার বুজরুক সন্তোষপুরে গ্রামে।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দায়িত্ব পালনকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বাহিনীটির মোট আক্রান্ত সদস্য সংখ্যা ৯ হাজার ৫৭৮ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৩০ জন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD