শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ঝুঁকিতে ফেলে দিয়েছিলেন ম্যাকগার্ক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আইপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ক্রিস গেইলের। ক্যারিবীয় ব্যাটিং দানব ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ বলে করেছিলেন সেঞ্চুরি।

আজ (শনিবার) সেই রেকর্ড ঝুঁকিতে ফেলে দিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার জ্যাক ফ্রেসার-ম্যাকগার্ক। অস্ট্রেলিয়ার ২২ বছরের এই তরুণ ব্যাটার আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলেছেন ২৭ বলে ৮৪ রানের ইনিংস!

ম্যাকগার্ক ৮৪ রানের ইনিংসে ৮০ রানই করেছেন বাউন্ডারি থেকে। টর্নেডো এই ইনিংসে ১১টি চারের সঙ্গে ৬টি ছক্কা হাঁকান ডানহাতি এই ব্যাটার।

সেঞ্চুরি থেকে তিনি ছিলেন মাত্র ১৬ রান দূরে। যেভাবে খেলছিলেন, তাতে আর তিন বল টিকতে পারলে গেইলের ৩০ বলে সেঞ্চুরির রেকর্ডটি ভেঙেই যেতে পারতো। সেটি অবশ্য হয়নি।

তবে ফ্রেসার-ম্যাকগার্কের বিধ্বংসী ইনিংসে ভর করেই মুম্বাইয়ের বিপক্ষে ঘরের মাঠে ৪ উইকেটে ২৫৭ রানের বড় সংগ্রহ গড়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলে এটিই দিল্লির দলগত সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড।

এছাড়া অভিষেক পোরেল ২৭ বলে ৩৬, শাই হোপ ১৭ বলে ৪১ আর শেষদিকে রিশাভ পান্ত ১৯ বলে ২৯ এবং ত্রিস্টান স্টাবস ২৫ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD