শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

মন্ত্রী হয়ে স্ত্রীর সঙ্গে বসে নাটক দেখা বাদ দিলাম: সামন্ত লাল সেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্ত্রীর সঙ্গে বসে টেলিভিশনে নাটক দেখা বাদ দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, আমার যেখানে টেলিভিশনে নাটক দেখার অভ্যাস ছিল, সেখানে আমি এখন সারাদিন সারাদেশে ঘুরে বেড়াচ্ছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব করতে গিয়ে এক সময়ের প্রিয় অভ্যাস স্ত্রীর সঙ্গে বসে নাটক দেখা বাদ দিতে হয়েছে।

ডা. সামন্ত লাল বলেন, ‘আমি একদিন সন্ধ্যায় বাসায় বসে স্ত্রীকে নিয়ে টেলিভিশনে নাটক দেখছিলাম। হঠাৎ করে আসা একটি টেলিফোন আমার জীবন বদলে দিল। এখন কোথায় গেলো আমার স্ত্রী, কোথায় গেলো আমার নাটক…!’

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২৭তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিকিৎসা পেশাকে মানুষের কাছে সম্মানের স্থানে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে গুরুদায়িত্ব দিয়েছেন। আপনাদের সবার সহযোগিতা নিয়ে এ পেশাটি আমি এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই, মানুষ যেন চিকিৎসকদের দেখলেই সম্মানে মাথা নিচু করে।

তিনি আরও বলেন, আপনারা আমার সঙ্গে থাকবেন, সব সুযোগ-সুবিধা আমি দেখবো। আপনাদের ওপর কোনো অবিচার হলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে থাকবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিনসহ বিএসএমএমইউর কর্মকর্তারা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD