শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

জায়েদসহ চারজন ফিরে পেলেন শিল্পী সমিতির সদস্য পদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪

অভিনেত্রী নিপুণ আক্তার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন বাতিল করা হয়েছিল জায়েদ খানের সদস্য পদ। সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই শিল্পী সমিতির হারানো সদস্য পদ ফিরে পেয়েছেন জায়েদ। বিষয়টি জানান সহ-সভাপতি ডি এ তায়েব।

এবার জানা গেল জায়েদের সঙ্গে আরও তিনজন শিল্পী সমিতির হারানো সদস্য পদ ফিরে পেয়েছেন। এ নিয়ে সংবাদমাধ্যমকে ডি এ তায়েব বলেন, “বিনা কারণে নিরব, বেবি ও রিয়া নামের তিনজনের সদস্যপদ আগের কমিটি বাতিল করে দিয়েছে। আমরা তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়েছি।”

তিনি আরও বলেন, “আর জায়েদ খানের ক্ষেত্রে যেটা হয়েছে নির্বাচনের আগে এক পিকনিকে গিয়ে তার সদস্যপদ বাতিল করে দিয়েছে। যেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। আমরা তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়ে দুদিন আগেই সবার কাগজে স্বাক্ষর করে দিয়েছি। দুই একদিনের মধ্যেই তারা হয়ত কাগজ হাতে পাবে।”

এদিকে সদস্য পদ ফিরে পেয়ে সন্তুষ্ট জায়েদ। সত্যের জয় হয়েছে বলে মনে করছেন। তিনি বলেন, “সত্যের জয় সবসময় হয়। আমি বিষয়টা নিয়ে খুশী।”

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD