শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

ডিপজল প্রশ্ন তুলতেই ভিডিও প্রকাশ করলেন নিপুণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

শিল্পী সমিতিকে কেন্দ্র করে নিপুণ আক্তারের শত্রুতা এতদিন ছিল জায়েদ খানের সঙ্গে। কারণ এক থাকলেও এবার বদলেছে ব্যক্তি।

পদজনিত জটিলতার কারণে নিপুণ এবার দ্বন্দ্বে জড়িয়েছেন মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে। যখন তখন একজন আরেকজনকে বাক্যবাণে জর্জরিত করছেন।

অভিনয়ের পাশাপাশি নিপুণের রয়েছে পার্লারের ব্যবসা। তবে এ নিয়ে বিস্তর সন্দেহ ডিপজলের। তার ধারণা পার্লার ব্যবসার আড়ালে অন্য কিছুর সঙ্গে জড়িত নিপুণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন ডিপজল।

তার কথায়, ‘নিপুণের মূল ব্যবসাটা কী? আমি যে সিনেমা করছি, এটাই কি আমার মূল্য ব্যবসা? না, এটা আমার মূল্য ব্যবসা না। শুনলাম, উনি পার্লার দিয়েছেন। কী পার্লার এটা? সেই পার্লারে গিয়ে আপনারা দেখেন, সেটা কেমন পার্লার। সেখানে কী হয়।’

এরপরই সরব হয়েছেন নিপুণ। কথায় না সরাসরি কাজে দিয়েছেন পরিচয়। নিজের ফেসবুক থেকে পার্লারের একটি লাইভ ভিডিও শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ক্যাপশনে লিখেছেন, ‘আইব্রো ও ওমব্রে!’ এতে স্পষ্ট ডিপজলের প্রশ্নের উত্তর দিতেই ভিডিওটি পোস্ট করেছেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD