সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
ইরানকে যেকোনো সময় অচল করার সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে ধান্দাবাজরা : জামায়াত আমির মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ১৪ এনবিআর কর্মকর্তার বদলি ও পদায়ন হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে যে ৭ শর্ত দিল ইরান হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ সাজেকে তীব্র খাদ্য ও মানবিক সংকট, ১২ দিনেও মেলেনি সমাধান ইরানি নেতাদের হত্যার ক্ষেত্রে হয়ত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প

সঠিকভাবে রোগ নির্ণয় না হওয়ায় দেশের অর্ধেক রোগী বিদেশে চলে যান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, সঠিকভাবে রোগ নির্ণয় না হওয়ায় দেশের অর্ধেক রোগী বিদেশে চলে যান। টেকশিয়ানরা সঠিকভাবে বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দিলে স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা বাড়বে।

বুধবার (১০ জুলাই) দুপুরে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইন্সটিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজি পরিদর্শন শেষে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে দেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো স্বাবলম্বী করার তাগিদ দেওয়া হচ্ছে। ঢাকার হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতে এর বিকল্প নেই। বিভিন্ন রোগের পরীক্ষার রিপোর্টে গড়মিল থাকার কারণে দেশের স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা কম।
এগুলো চিন্তা করেই অনেকে বিদেশ চলে যায়। দেশের টেকনোলজি শক্ত হলে, রোগের চিকিৎসা দেশেই করা সম্ভব। প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা নিশ্চিত করতে হবে। সব রোগের সার্ভিস ভাল করে দেওয়া হলে রাজধানী ঢাকায় রোগীর চাপ কমবে।

স্বাস্থ্যমন্ত্রী, সঠিকভাবে রোগ নির্ণয় না হওয়ায় দেশের অর্ধেক রোগী বিদেশে চলে যান

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ আজিজুর রহমান, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ইকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD