শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম পুরনো ঋণ পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

হামাস নেতাকে লক্ষ্য করে বিমান হামলায় নিহত ৭১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় শনিবার এক হামাস নেতাসহ ৭১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ ছাড়াও আরো ২৮৯ জন নিরপরাধ ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন।

ইসরায়েল দাবি করছে, হামাসের সামরিক শাখার নেতা দাঈফকে লক্ষ্য করে তারা ওই হামলা চালিয়েছে। খবর আল-আরাবিয়ার।

গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলের নির্ধারণ করা ‘সেফ জোনে’ শনিবার খান ইউনিস শহরের আল-মাওয়াসি এলাকায় একটি শরণার্থী শিবিরে ওই নৃশংস হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের দাবি, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে যে নজিরবিহীন হামলা চালায় হামাস, তার মূল হোতা এই দাঈফ।

এর আগে ২০২১ সাল থেকে ইসরায়েল তারওপর ৭ দফা হামলা চালিয়ে ব্যর্থ হয়েছে। কিন্তু একজন হামাস নেতার দোহাই দিয়ে

সেখানে তাবুতে আশ্রয় নেয়া অর্ধশতাধিক নিরপরাধ নারী-শিশুকে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে বর্বর ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছে, নিরাপদ ঘোষিত আশ্রয় শিবিরে ইসরায়েলের হামলায় শনিবার ৭১ জন নিহত এবং ২৮৯ জন বেসামরিক নিরস্ত্র ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন।

তবে, হামাস দাবি করেছে, ইসরায়েলি ওই হামলায় কমপক্ষে ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দাঈফ আছেন কি-না তা অবশ্য জানায়নি হামাস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD