রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

কারাগার থেকে পালানো আরও ১৫৬ বন্দির আত্মসমর্পণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুলাই, ২০২৪

নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে আরও ১৫৬ জন নরসিংদী আদালতে আত্মসমর্পণ করেছেন। বুধবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তারা আত্মসমর্পণ করেন। এ নিয়ে গত তিন দিনে আত্মসমর্পণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪ জনে।

এর আগে সোমবার ১০ জন এবং মঙ্গলবার ১২৮ জন বন্দি আত্মসমর্পণ করেন।

নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম জানান, আত্মসমর্পণকারী বন্দিদের হলফনামায় স্বাক্ষর নেওয়া হয়েছে। তাদেরকে নরসিংদী জেলা ও দায়রা জজ মাহবুবুর রহমান সরকারের আদালতে হাজির করা হবে। সেখান থেকে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD