শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

‘ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অন্তত ৩ বছর হওয়া উচিত’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

শেখ হাসিনার সরকারের পতনের পর আজ বৃহস্পতিবার রাত ৮টায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে এই সরকার গঠন হবে। যেই সরকারের আকার হতে পারে ১৫ সদস্যের। তবে ইউনূস বাদে এখনও বাকিদের নাম প্রকাশ করা হয়নি।

এদিকে ড. ইউনূসের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অন্তত ৩ বছর হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ।

বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই নির্মাতা লিখেছেন, ‘ড. ইউনুসের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অন্তত ৩ বছর হওয়া উচিত।’

এর কারণ উল্লেখ করে নিপুণ লেখেন, ‘করাপ্টেড সিস্টেম রিফর্ম করার জন্য। না হলে সিস্টেমের কোণায় কোণায় ভূত থেকে যাবে। আর বাকি সবাই লুটেপুটে খাবে।’

আশফাক নিপুণের এমন মন্তব্যের সঙ্গে ভক্তরাও একমত পোষণ করেছেন। একজন লিখেছেন, হ্যা মেয়াদ একটু বেশি দরকার অন্তর্বর্তীকালীন সরকারের। নয়তো এক সিন্ডিকেট থেকে আরেক সিন্ডিকেট আসবে, তাতে ভূত থেকেই যাবে। আবার কেউ লিখেছেন, আমি চাই ৫ বছর থাকুক। ৫ বছর থাকলে দেশের হুকুমত সিষ্টেম চিরতরে ধ্বংস হয়ে যাবে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকায় হাজারো ছাত্রজনতার ঢল নামে। উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করার দাবি ওঠে।

সেই দাবির প্রেক্ষিতে গত মঙ্গলবার (৬ আগস্ট) রাতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD