রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

সততার পুরস্কার পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের ৩ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট তিন কর্মকর্তা-কর্মচারী। ২০১৯-২০ অর্থবছরে দাফতরিক কাজে পেশাগত দক্ষতাসহ শুদ্ধাচার চর্চাবিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেয়া হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (উন্নয়ন) সৈয়দা নওয়ার জাহান। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিস সহায়ক (বিশ্ববিদ্যালয় শাখা) জান্নাতুল ফেরদৌস।

পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে গত ২৮ জুন শিক্ষা মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। পুরস্কার হিসেবে নির্বাচিত কর্মকর্তা ও কর্মচারীকে সনদ এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেয়া হবে।

সে অনুযায়ী যুগ্ম সচিব সৈয়দ নওয়ার জাহানকে ৬৬ হাজার ১২০ টাকা, ঢাকা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হককে ৬৮ হাজার ৬৪০ টাকা এবং জান্নাতুল ফেরদৌসকে ১৫ হাজার ৯৬০ টাকা প্রদান করা হবে।

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলভাবে নিজ কর্মস্থলে কাজ সম্পন্ন করার ফল হিসেবে সততার পুরস্কার ঘোষণা করা হয়। সেই পুরস্কার স্বরূপ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ দুই কর্মকর্তা ও কর্মচারীকে সততার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD