সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
যুদ্ধ শুরু হলে শেষ করার সিদ্ধান্ত ট্রাম্পের হাতে থাকবে না: ইরান এক দেশে জরুরি অবস্থা জারি এবিজি ইউনিভার্সিটি কাপে ফারইস্টের গোলবন্যায় ডুবলো নর্থ সাউথ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী চার মাসে রপ্তানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

লাহোরে শান্ত-তাসকিনদের ফুল দিয়ে বরণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানের লাহোরে পা রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পর শান্ত-তাসকিনদের ফুল দিয়ে বরণ করা হয়।

বাংলাদেশে সরকার পরিবর্তনের পর অস্থিতিশীল পরিবেশ বিরাজ করায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ ছিল না টাইগারদের। এমতাবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রস্তাব দেয়, বাংলাদেশ দল চাইলে আগেভাগেই তাদের দেশে যেতে পারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানের সেই প্রস্তাবে সাড়া দিয়ে নির্ধারিত সময়ের পাঁচদিন আগে সোমবারই দলকে বিমানে তুলে দেয়। বিশ্রাম নিয়ে পাকিস্তানের মাটিতেই টেস্ট সিরিজের প্রস্তুতি সারবেন ক্রিকেটাররা।

ক্রিকেটার, কোচ-কোচিং স্টাফের সদস্য মিলে মোট ১৮ জনের বহর গেছে ইসলামাবাদে। সেখান থেকে আজ মঙ্গলবার সকালে লাহোরে পৌঁছান নাজমুল হোসেন শান্তরা।

এদিকে ‘এ’ দলের হয়ে খেলতে আগে থেকেই বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার পাকিস্তানে অবস্থান করছেন। খেলা শেষ হলে তারা জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD