সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
যুদ্ধ শুরু হলে শেষ করার সিদ্ধান্ত ট্রাম্পের হাতে থাকবে না: ইরান এক দেশে জরুরি অবস্থা জারি এবিজি ইউনিভার্সিটি কাপে ফারইস্টের গোলবন্যায় ডুবলো নর্থ সাউথ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী চার মাসে রপ্তানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

শুটিং সেটে গোপন ক্যামেরা, রাধিকার চাঞ্চল্যকর তথ্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

দক্ষিণী ইন্ডাস্ট্রির গোপন তথ্য ফাঁস করলেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাধিকা শরৎকুমার। কেরালায় একটি সিনেমার শুটিংয়ে গিয়ে তিক্ত অভিজ্ঞতার স্বাক্ষী হলেন এই অভিনেত্রী।

তিনি জানান, শুটিংয়ে মেকআপ ভ্যানের ভেতরে গোপন ক্যামেরা রাখা হতো। আর সেই গোপন ক্যামেরায় ধারণ হতো অভিনেত্রীদের পোশাক পরিবর্তনের দৃশ্য।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে সেই ঘটনার কথা শেয়ার করে রাধিকা বলেন, ‘কেরালায় সিনেমার শুটিং করছিলাম। হঠাৎ দেখি শুটিং ফ্লোরের কিছু মানুষ কী একটা দেখে, ক্রমাগত হাসছে। একজন স্পটবয়কে ডেকে আমি জিজ্ঞাসা করলাম বিষয়টা। সে আমাকে জানালেন, মেকআপ
ভ্যানের ভেতর গোপন ক্যামেরা রয়েছে। নায়িকারা পোশাক বদলালেই ছবি, ভিডিও রেকর্ড হতো। আর এসবের একটা ডেটাবেজও রয়েছে। যেখানে নায়িকাদের নাম লিখলেই প্রকাশ্যে আসত সেই ভিডিওগুলো।’

গণমাধ্যমকে রাধিকা আরও বলেন, ‘আমি খুব রেগে গিয়েছিলাম। মনে মনে ভাবছিলাম, আমাকে অবশ্যই এসব থেকে দূরে থাকতে হবে। যে কারণে তাদেরকে জানিয়ে দেই, আমার মেকআপ ভ্যানের প্রয়োজন নেই।’

এদিকে, গেল ১৯ আগস্ট হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসে। তারপর থেকেই তোলপাড় মালয়ালম সিনেমা জগত। রিপোর্ট অনুযায়ী, মালয়ালম সিনেমার অভিনেতা সিদ্দিকী, পরিচালক রঞ্জিতসহ একাধিক তারকার বিরুদ্ধে যৌন হয়রানি, ধর্ষণের অভিযোগ এসেছে। বিষয়টি নিয়ে দেশটির পুলিশের কাছেও অভিযোগ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD