রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭৪ বস্তা চাল উদ্ধার, আটক ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২০

গাইবান্ধা পৌর শহরের খন্দকার মোড় নামক স্থানে খাদ্যবান্ধব কর্মসূচির ১৭৪ বস্তা চালসহ একটি ট্রাক আটক করেছে ডিবি পুলিশ। এসময় ট্রাকের ড্রাইভার ও হেলপারসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

বুধবার (১ জুলাই) দুপুরে গাইবান্ধা গোয়েন্দা (ডিবি) বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়।

ওসি জানান, আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী এই বিপুল পরিমাণ খাদ্য বান্ধব কর্মসূচির চাল পাচারের মূল হোতা জেলার সাঘাটা উপজেলার কামালের পাড়া গ্রামের ডিলার মো. আজিজ। বেশ কিছু দিন ধরে পর্যবেক্ষণে রাখার পর আজ নিশ্চিত হয়েই আমরা অভিযানটি পরিচালনা করে আজিজকে আটক করি।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

 

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD