সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর ২০২৭ সালে সরকারি ছুটি কত দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ গাজা ও লেবানন পরিস্থিতি নিয়ে অনুভূতিহীন হয়ে পড়েছে বিশ্ব: ইরান ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানকে যেকোনো সময় অচল করার সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

কারিনাকে প্রথম দেখার অভিজ্ঞতা জানালেন সাইফ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ডিভোর্সি তকমা, বয়সের ফারাক কিংবা ভিন্নধর্মের ভয়- এর কোনোকিছুকেই বাধা মনে করেননি অভিনেত্রী কারিনা কাপুর। ভালোবেসে শক্ত করে ধরেছিলেন একে অপরের হাত। আর দেখতে দেখতে কাটিয়ে দিলেন ১২ টি বছর।

সাইফের সহকর্মী কারিশমার ছোট বোন কারিনা। সেই সূত্রেই শুভদৃষ্টি দুজনের। সাইফ জানালেন, এক ছবির সেটেই কারিনাকে প্রথম দেখেন নায়ক। সেইদিনের অভিজ্ঞতা সম্প্রতি এক সাক্ষাৎকারে তুললেন সাইফ।

সাইফের কথায়, আসলে আমি যখন প্রথমবার কারিনাকে দেখেছিলাম, আমি ফিল্মস্তান স্টুডিওতে শ্যুটিং করছিলাম। তখন দেখলাম, একটা ছোট্ট বাচ্চা মেয়ে মেকআপ রুমের বাইরের দেওয়ালে ঠেক দিয়ে বসেছিল, আর আমার দিকে তাকিয়ে ছিল।

সাইফ বললেন, ‘আমি তখন একজনকে জিজ্ঞাসা করলাম মেয়েটা কে। সে জানায়, এ কারিনা কাপুর, কারিশ্মার ছোটবোন। আমার ওইদিন দেখেই মনে হয়েছিল মেয়েটা খুব সুন্দরী, আর আমার ওইদিন থেকেই কারিনাকে ভালো লেগে যায়।’

এদিকে তাদের নিয়ে এমনও রটনা রয়েছে, কারিনা নাকি সাইফের বিয়ের ভোজও খেয়েছেন। যদিও সেই কথা কখনোই সাইফ কিংবা কারিনা কারও মুখ থেকে শোনা যায়নি।

কারিনাকে বিয়ের আগে সাইফ আলি খান ১৩ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেছিলেন। তাদের দুই সন্তান রয়েছে, সারা আলি খান, ইব্রাহিম আলি খান। ২০০৪ সালে সাইফ-অমৃতার বিবাহ-বিচ্ছেদ হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD