রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

ভেজাল স্যাভলন বিক্রির দায়ে ব্যবসায়ী কারাগারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

ভেজাল স্যাভলন বিক্রির দায়ে ইকবাল (২৮) নামে এক ব্যবসায়ীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান এ আদেশ দেন।

এ দিন তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে কোতয়ালী থানা পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার রাজধানীর কোতয়ালী থানা এলাকা থেকে ভেজাল স্যাভলন বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে কোতয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন পুলিশ। এ মামলায় আজ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD