শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

রাঙামাটিতে নতুন করোনা শনাক্ত ৪২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

রাঙামাটিতে আরো ৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪১ জনে। অন্যদিকে রাঙামাটিতে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ জন।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার প্রাপ্ত রিপোর্টে এই নতুন ৪২ জন পজিটিভ রোগীর তথ্য পাওয়া যায়।

৪২ জনের মধ্যে সদর হতে ২৫ জন, জুরাছড়ি হতে ৯ জন, কাপ্তাই হতে ৬ জন ও রাজস্থলী ২ আছে বলে নিশ্চিত করেছেন তিনি। জুরাছড়িতে শনাক্ত ৯ জনের সবাইই পুলিশ বলে জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য মোতাবেক জেলায় এখন পর্যন্ত কোয়ারেন্টাইনে আছেন ৯৮ জন, আইসোলেশনে আছেন ১৫ জন, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬ জন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD