বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

রাজশাহীতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেত্রী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

রাজশাহীতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের এক নেত্রী আটক হয়েছেন।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে রাজশাহী সরকারি মহিলা কলেজ থেকে তাকে আটক করা হয়।

সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপির) মুখপাত্র সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ছাত্রলীগ নেত্রীর নাম জান্নাতুল ফেরদৌস তামান্না ওরফে পিয়া। তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রাজশাহী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।

পুলিশ জানায়, ডিগ্রী পরীক্ষা দেওয়ার জন্য জান্নাতুল ফেরদৌস তামান্না ওরফে পিয়া মহিলা কলেজে আসেন। পরীক্ষা চলাকালীন সময় পাশের সিটের এক পরীক্ষার্থী তাকে চিনতে পারেন। এরপর সাধারণ ছাত্রীদের জানালে পরবর্তীতে সাধারণ ছাত্রীরা ও ছাত্রদলের সদস্যরা একত্রিত হয়ে পরীক্ষা
হলের সামনে জমায়েত হয়। পরীক্ষা শেষে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে ও গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী বাহিনী টহল দল ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

আরএমপির মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, আটক ছাত্রলীগ নেত্রীর নামে বিষ্ফোরক মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলায় তিনি এজহারনামীয় মামলার আসামি। তাকে হেফাজতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD