রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯

পটুয়াখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

পটুয়াখালীতে মামুন হাওলাদার নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মিঠাপুর এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ।

মামুন হাওলাদার মিঠাপুর গ্রামের আবদুস সোহরাব হাওলাদারের ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার দিকে একটি ফোনকল পেয়ে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হন মামুন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে স্থানীয়রা মিঠাপুরের  একটি পরিত্যক্ত স্থান মামুনের লাশ পড়ে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

পটুয়াখালীর সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, মামুনের শরীরে ১২টি কোপের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD