সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

শিরোনাম :
ইরানকে যেকোনো সময় অচল করার সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে ধান্দাবাজরা : জামায়াত আমির মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ১৪ এনবিআর কর্মকর্তার বদলি ও পদায়ন হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে যে ৭ শর্ত দিল ইরান হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ সাজেকে তীব্র খাদ্য ও মানবিক সংকট, ১২ দিনেও মেলেনি সমাধান ইরানি নেতাদের হত্যার ক্ষেত্রে হয়ত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প

চুয়াডাঙ্গায় নকল শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য ও বেনামি ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্য বিক্রয়সহ নানা অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা পৌর বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে তদারকি করার সময় এ জরিমানা করা হয়।

অধিদফতরের সহকারী পরিচালক মোহা. সজল আহম্মেদ জানান, পূর্বে সতর্ক করা সত্ত্বেও আজ তদারকিতে মেসার্স হীরা স্টোরে অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য ও বেনামি ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্য বিক্রয়ের প্রমাণ
পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মুক্তার আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে অপর একটি প্রতিষ্ঠান মেসার্স পিয়াস স্টোরেও পূর্বে শিশুদের খারাপ পণ্য বিক্রয় না করার ব্যাপারে সতর্ক করা হয়েছিল।
আবারও একই ধরনের শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক পিয়াস উদ্দিনকে আইনের একই ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অননুমোদিত নিম্নমানের নকল ভেজাল ও ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্যগুলো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন- সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর ও আমিনুল ইসলাম এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস টিম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD