সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ: স্পিকার লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় স্থগিত করেননি চেম্বার আদালত ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়ার অভিযোগ অস্বীকার চীনের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, হবে সাত ধাপে বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যা বললেন বাঁধন ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প

করোনাকালে ভার্চুয়াল আদালতে জামিন ৫০ হাজার ছুঁই ছুঁই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২০

সারাদেশের ভার্চুয়াল আদালতে বৃহস্পতিবার (২ জুলাই) পর্যন্ত ৪৯ হাজার ৭৫০ জনের জামিন মঞ্জুর হয়েছে। এরমধ্যে শিশু রয়েছে ৬০৮ জন। বিগত ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত (রোব-বৃহস্পতিবার) সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১০ হাজার ৮৬৬টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৪ হাজার ৯৬০ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে।

১১ মে থেকে ২ জুলাই পর্যন্ত মোট ৩৫ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে মোট ৯৫ হাজার ৫২৩টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৪৯ হাজার ৭৫০ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে। (শিশু আদালতসহ)। ২ জুলাই পর্যন্ত মোট ৩৫ কার্যদিবসে ভার্চুয়াল শুনানিতে মোট জামিন প্রাপ্ত শিশুর সংখ্যা ৬০৮ জন। এ পর্যন্ত সমাজসেবা অধিদপ্তর এবং ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় আভিভাবকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে ৫৮৩ শিশুকে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD