রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি: ববি হাজ্জাজ ওমরাহ পালন করলেন কেয়া পায়েল শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস, জলোচ্ছ্বাসের আশঙ্কা দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি? বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

১৪ দিনের লকডাউনে চবি ক্যাম্পাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুইজন করোনা রোগী শনাক্ত হওয়ায় সংক্রমণ ঠেকাতে লকডাউন করা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আজ ৪ জুলাই শনিবার সকাল থেকে ১৪ দিনের জন্য এই লকডাউন কার্যকর হয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্যবৃন্দের সঙ্গে জরুরি আলোচনা শেষে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাসে করোনাভাইরাসের দ্রুত সংক্রমণের আশঙ্কায় ৪ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত ১৪ দিন চবি ক্যাম্পাস সর্বাত্মক লকডাউন করা হয়েছে। এ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরী প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম শহরস্থ চারুকলা ইনস্টিটিউট অফিস হতে পরিচালিত হবে।

দু’দিন আগে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট সংলগ্ন কর্মচারীদের বসবাসের স্থান শোভা কলোনীতে দুই জন করোনা রোগী শনাক্ত হয়। এরপরই ক্যাম্পাস লকডাউনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD