মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম ইরানকে সহায়তা করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে: ট্রাম্প প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী দুর্গাপূজায় ৪ দিনের ছুটি পাচ্ছেন পোশাক শ্রমিকরা ‘ট্রাম্পই দলকে ডুবাচ্ছেন’, মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানরা

বিসিএস দিতে চায় ভিপি নুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল অর্জনের ইচ্ছা প্রকাশ করেছেন। শুক্রবার রাতে ডয়েচে ভেলে বাংলার টকশোতে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নুর জানান, বিসিএস নিয়ে অন্তত নিজের অবস্থানটি সকলের কাছে ব্যক্ত করাই হবে এটি উদ্দেশ্য। তবে ভবিৎষতে তিনি কোন চাকরি করবেন না। জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত হবেন বলে জানিয়েছেন নুর।
তিনি বলেন, এক সময় আমরাও স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার। কিন্তু সরকারি কোটা আন্দোলন করতে গিয়ে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের নেতাকর্মীদের হাতে একাধিকবার শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। শুধুমাত্র এ আন্দোলন করতে গিয়ে নয়, ডাকসু নির্বাচনে অংশ নিয়েও ভিপি নির্বাচিত হওয়ার পরও ৭ বার হামলার শিকার হয়েছে। যে কারণে পড়াশুনার যে মন-মানসিকতা দরকার তা তৈরি করতে পারিনি।

আগামীতে আর বিসিএস দেওয়ার ইচ্ছে আছে কিনা- এ প্রশ্নের জবাবে নুর বলেন, আমার ইচ্ছে আছে যে, অন্ততপক্ষে এ পরীক্ষায় অংশ নিয়ে নিজের অবস্থানটি সকলের কাছে ব্যক্ত করা। বিসিএসে অংশ নিয়েছি এবং ভালো ফলাফল অর্জন করেছি। এ ধরণের একটি ইচ্ছা আছে, তবে চাকরি করব না। তবে অংশ নিয়ে ভালো ফলাফল করতে চাই।

চাকরি কেন করবে না-এ প্রশ্নের জবাবে নুর বলেন, এখন আমি আমার জীবনকে ব্যক্তিগতভাবে আর মূল্যায়ন করিনা। কিংবা আমার ব্যক্তিকে নিয়ে ভাবিনা। আমি এখন দেশের গণমানুষের জন্য রাজনীতি করছি। আমার মূল লক্ষ্য দেশের জাতীয় রাজনীতির এ ধারাকে পরিবর্তন আনা। এ লক্ষ্য নিয়ে কাজ করছি। আর চাকরি করলেতো এটা করা যাবে না।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD