শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ ৪ দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, বাড়ির মেঝের নিচে মিলল কোটি-কোটি টাকা তুলে নেওয়া হলো তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে, মৃত্যুর ঘটনায় নতুন মোড়? স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬৯, চলছে উদ্ধার অভিযান

সব ছেড়ে ধর্মের পথে জ্যাকুলিন ফার্নান্দেজ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় থাকেন বলিউড লাস্যময়ী জ্যাকুলিন ফার্নান্দেজ। হন সংবাদের শিরোনাম। এই যেমন সম্প্রতি গুঞ্জন উঠেছে সব ছেড়ে ধর্মে মন দিয়েছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন জ্যাকুলিন। তা থেকে জানা গেছে, বেঙ্গালুরুতে আধ্যাত্মিক গুরু রবি শঙ্করের আশ্রমে গিয়ে উঠেছেন অভিনেত্রী। এরইমধ্যে দেখা করেছেন তার সঙ্গে।

সেই ছবি পোস্ট করে জ্যাকুলিন লিখেছেন, “আমার হৃদয় ভরে গেছে। গুরুদেব, আলোর দিশা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ঋণী হয়ে থাকলাম।”

দুবাই যেতে আদালতের অনুমতি চাইলেন জ্যাকুলিন
এ সময় গোলাপি রঙের সালোয়ার কামিজ ছিল জ্যাকুলিনের পরনে। ছিল না অতি সাজসজ্জা। একেবারেই সাদামাটা হয়ে গুরুর আশ্রমে ধরা দিয়েছেন অভিনেত্রী। আশ্রমের বাছুর, হাতি, ঘোড়া, ষাঁড়ের সঙ্গেও সময় কাটান তিনি। সেখানকার শিক্ষার্থীদের সঙ্গেও ছবি তুলতে দেখা গেছে তাকে।

সম্প্রতি মুক্তি পেয়েছে জ্যাকুলিন অভিনীত ‘হাউসফুল ৫’। আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, নার্গিস ফকরি, চিত্রাঙ্গদা সিংহ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD