রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

একদিনে বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯২ জন, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত ২১ জুন একদিনে ৩৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল, যা ছিল বছরের সর্বোচ্চ।

এছাড়া গত ২৪ ঘণ্টা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন ৩৪ জন।

সোমবার (২৩ জুন) বিকেলে ডেঙ্গু বিষয়ক বিশেষ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩০৬ জনই ঢাকার বাইরের। ডেঙ্গুর সবচেয়ে বেশি প্রকোপ বরিশাল বিভাগে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৪ জন, যাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৭ জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন আট হাজার ১৫০ জন, যার মধ্যে চার হাজার ৮০৮ জন পুরুষ ও তিন হাজার ৩৪১ জন নারী।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১,০১,২১৪ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ১,০০,০৪০ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD