শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

ভক্তদের সতর্ক করলেন অভিনেত্রী শ্রুতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই খবর জানিয়ে ভক্তদের সতর্ক করেছেন শ্রুতি।

তিনি অনুরাগীদের উদ্দেশে বলেছেন, তার প্রোফাইল থেকে আসা কোনো মাইক্রোব্লগিং লিংক যেন তারা গ্রহণ না করেন এবং তার অ্যাকাউন্ট থেকে করা কোনো পোস্টে যেন সাড়া না দেন।

ইনস্টাগ্রামে শ্রুতি লিখেছেন, ‘আপনাদের সকলকে জানাচ্ছি যে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে যাবতীয় যা পোস্ট করা হচ্ছে তা আমি করছি না। সুতরাং, কোনো পোস্ট দেখে কোনো রকম আলাপ-আলোচনায় যাবেন না ওই প্রোফাইলে।’

২৩ জুন শ্রুতি তার এক্স হ্যান্ডেলে শেষ পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমিই কি একমাত্র যে বিষণ্ণ ও বৃষ্টিবহুল আবহাওয়ায় অনেক বেশি উৎফুল্ল ও পজিটিভ থাকি?’ এরপরই তার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার এই ঘটনা ঘটে।

সম্প্রতি শ্রুতি হাসান ‘ঠগ লাইফ’ ছবির অডিও লঞ্চে একটি জমকালো পারফরম্যান্স দিয়ে দর্শক মুগ্ধ করেছেন। চেন্নাইয়ে ছবির পুরো কাস্ট এবং সুরকার এ আর রহমানের সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন তিনি। এরপর তাকে লোকেশ কানাগরাজের ‘কুলি’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে শ্রুতি ছাড়াও রজনীকান্ত, নাগার্জুনাসহ আরও অনেকে অভিনয় করছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD