শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সরকার ব্যর্থ হয়েছে, জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে ছাত্র-জনতা: নাহিদ ইসলাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে; ছাত্র-জনতা নিজেদের মতো করেই ঘোষণাপত্র প্রকাশ করবে।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারাদেশে পদযাত্রা হবে। মানুষের প্রত্যাশার কথা জানতে এই কর্মসূচি। বৈষম্যবিরোধী শহীদ দিবস ১৬ জুলাই পালন করা হবে। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। সার্জিস আলম ও অনিক রায়ের নেতৃত্বে জুলাই উদযাপন কর্মসূচি পালন করবে এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, বিচারের রোড ম্যাপ নির্বাচনের আগেই প্রকাশ করতে হবে। সারেদেশে কিভাবে বিচারের প্রক্রিয়া চলছে তার চিত্র তুলে ধরা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD