শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

ফের বিস্ফোরক মন্তব্য কঙ্গনার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

নিজের সিনেমা হিট হোক বা না হোক, বিতর্ক যেন কঙ্গনা রানাওয়াতের নিত্যসঙ্গী।

বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ এবার ফের শিরোনামে। তবে নিজের কাজ নয়, বরং তীব্র আক্রমণ করে।

এবার তার নিশানায় পরিচালক মীরা নায়ারের ছেলে, জোহরান মামদানি। সোশ্যাল মিডিয়ায় এক বিস্ফোরক মন্তব্য করে কঙ্গনা বুঝিয়ে দিয়েছেন, চুপ করে থাকাটা তার ধাতে নেই।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মীরা নায়ার ইন্দো-আমেরিকান পরিচালক। ‘মনসুন ওয়েডিং’, ‘সালাম বম্বে’, ‘নেমসেক’-এর মতো ছবির বানিয়েছেন।

তার স্বামী মেহমুদ মামদানি খ্যাতনামী লেখক। তাদের পুত্র জ়োহরান নিউ ইয়র্কের বাসিন্দা। ৩৩ বছর বয়সি জোহরান সেখানের রাজনীতির সঙ্গে জড়িত। দিন কয়েক আগেই তিনি ধর্মসংক্রান্ত বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে আসেন।

আর তাতেই চটে যান কঙ্গনা। তাই ভারতীয় বংশোদ্ভূত জোহরানকে ‘পাকিস্তানি’ বলে আখ্যায়িত করেছেন তিনি।

জোহরানকে নিয়ে কঙ্গনা বলেন, সে (জোহরান) আমাদের দেশের অন্যতম খ্যাতনামী পরিচালক মীরা নায়ারের ছেলে। কিন্তু তার কথা শুনে ভারতীয় নয়, অনেক বেশি পাকিস্তানি মনে হয়।

জন্মসূত্রে যে হিন্দু পরিচিতি পেয়েছেন সেটা ধুয়ে গিয়েছে। এমনটাই আসলে হয়ে থাকে।

কঙ্গনা রানাওয়াতকে সবশেষ দেখা যায়, চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়া সিনেমা এমার্জেন্সিতে।

ছবিটি পরিচালনা ও প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নিজেই। কিন্তু চলচ্চিত্রটি বক্স অফিসে তেমন সফলতা পায়নি।

এই সিনেমায় কঙ্গনার পাশাপাশি আরও অভিনয় করেছেন অনুপম খের, মাহিমা চৌধুরীসহ অনেকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD