শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী মম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। ২০২৪-২৫ অর্থবছরের চলচ্চিত্র অনুদান কমিটি থেকে নিজের নাম প্রত্যাহার করতে গত ২৫ মে পদত্যাগপত্র জমা দেন তিনি।

অভিনেত্রীর পদত্যাগের খবরের মাত্র দুই দিন আগেই মঙ্গলবার (১ জুলাই) চলচ্চিত্র নির্মাণের জন্য ৩২টি চলচ্চিত্রে মোট ১৩ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর মাঝেই মমর পদত্যাগের খবর বিভিন্ন মহলে জল্পনা তৈরি করছে।

পদত্যাগ প্রসঙ্গে মম সংবাদমাধ্যমে বলেন, ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে ২৫ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেই। ব্যক্তিগত চাওয়া-পাওয়া থেকে নয়, ক্ষমতায় থেকে শুধু কাজ করতে চেয়েছিলাম, সেটি হয়নি, তাই পদত্যাগ করছি।

মম আরও বলেন, আমি মনে করি, যেহেতু ক্ষমতায় থেকে ভালো কাজ করতে পারছি না, তাই পদ ছেড়ে দেওয়াটাই ভালো। এতে করে আমার ছেড়ে দেওয়া পদে অন্য কেউ এসে কাজ করতে পারবে। এতে কমিটির জন্য ভালো হবে।

অনুদান পাওয়া চলচ্চিত্র প্রসঙ্গে জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, অনুদানের যে প্রজ্ঞাপন জারি হয়েছে, যে সিনেমাগুলো অনুদান পাচ্ছে সেগুলো অন্তর্বর্তী সরকারের অনুদান পাচ্ছে। তাতে আমার কোনো অংশীদারিত্ব নেই। সিনেমা নির্বাচন, বাছাই ও চূড়ান্তকরণেও আমার কোনো সংশ্লিষ্টতা নেই।

চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্য নিয়ে সংস্কারের আশায় গত বছরের ৭ অক্টোবর সরকারি অনুদানের জন্য চলচ্চিত্র বাছাই কার্যক্রমের অংশ হিসেবে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’ পুনর্গঠন করা হয়। যেখানে ১০ সদস্যের একজন ছিলেন মম।

প্রসঙ্গত, ব্যক্তিগত কারণ দেখিয়ে অভিনেত্রী মমর পাশাপাশি আরও পদত্যাগ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের শিক্ষক ও অভিনেতা-নির্দেশক তিতাস জিয়া এবং নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD