শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

হাসপাতালে ভর্তি অভিনেত্রী স্বস্তিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

টালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘ভানুমতী ভূতের হোটেল’ সিনেমার শুটিং চলাকালীন তীব্র ব্যথায় নাজেহাল হয়ে পড়েন তিনি। পরে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হয় টালি তারকাকে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৩ জুলাই) এ ঘটনা ঘটেছে। আর নিজের এই শারীরিক অসুস্থতার কথা অভিনেত্রী স্বস্তিকা নিজেই জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন, আমি জানি সব কিছু নির্দিষ্ট কারণেই ঘটে।

অভিনেত্রী স্বস্তিকা লিখেছেন, গতকাল শুটিংয়ের সময় পৃথিবীর অন্যতম খারাপ কষ্টের মুখোমুখি হয়েছি। তাৎক্ষণিক প্রযোজনা সংস্থা থেকে হাসপাতালে নেয়া হয় আমাকে। আমার কর্নিয়া ড্যামেজ হয়ে গেছে। কখন, কীভাবে, কেমন করে, তা কোনো ধারণা নেই আমার। এখন শুধুই লড়াই করছি, খারাপ কষ্টের সঙ্গে।

তিনি আরও যোগ করেছেন, আমি সব সহ-অভিনেতা ও অভিনেত্রীদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সহযোগিতা করেছেন। সিনেমাটি আমার জন্য খুবই স্পেশাল। কথা দিচ্ছি, সিনেমাটিকে স্পেশাল করে তুলব। এটা আমার প্রতিজ্ঞা, যাই হোক না কেন। সিনেমার পরিচালক, প্রযোজক সবাই শুটিংয়ের ক্ষেত্রে এমনভাবে প্ল্যানিং করছে, যাতে আমার চিকিৎসা ঠিকঠাকভাবে হয়, চিকিৎসকের পরামর্শ নিয়ে শুটিং করতে পারি।

এ টালি তারকা আরও জানিয়েছেন, অসুস্থতার কারণে এ সপ্তাহে কিছু ব্র্যান্ডের শুটিং বাতিল করেছেন তিনি। তবে ভক্ত-শুবাকাঙ্ক্ষীদের প্রার্থনায় রাখতে বলেছেন তিনি। স্বস্তিকা বলেন, সময়টা খুবই খারাপ যাচ্ছে। কিন্তু চিকিৎসা শুরু হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD