শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

৫ বছরের মধ্যে মা হতে চান তানজিন তিশা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

অভিনেত্রী তানজিন তিশা এবার ক্যামেরার সামনেই জানালেন নিজের ব্যক্তিজীবনের একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা।

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টিভি চ্যানেল ‘ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত নতুন টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ প্রথম অতিথি হয়ে হাজির হন এই জনপ্রিয় অভিনেত্রী।

সেখানেই জানান, আগামী পাঁচ বছরের মধ্যেই মা হতে চান তিনি।

টকশোতে উপস্থাপক জায়েদ খান যখন তাকে প্রশ্ন করেন—‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’—তিশা অকপট জবাবে বলেন, ‘আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।’

এ সময় তিশা আরও বলেন, ‘দেখুন, এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’

উল্লেখ্য, গত শুক্রবার (৪ জুলাই) রাত ৮টায় প্রচারিত হয় অনুষ্ঠানটির প্রথম পর্ব, যার মধ্য দিয়ে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেন চিত্রনায়ক জায়েদ খান।

অনুষ্ঠানে তিশা খোলামেলা আলোচনা করেন নিজের অভিনয়জীবন ও ব্যক্তিজীবন নিয়ে। কথার ফাঁকে বিয়ের প্রসঙ্গ তুলে দেন তিনিও, আর পাল্টা বিয়ের প্রশ্ন ছুড়ে দেন জায়েদ খানের দিকে—যার উত্তরও হালকাভাবে মজার ছলে দেন এই চিত্রনায়ক।

জানা গেছে, প্রতি শুক্রবারই তারকাদের সঙ্গে জমজমাট আড্ডায় বসবেন জায়েদ খান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD