মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: তথ্য উপদেষ্টা ‘মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানের আগে জাতীয় স্বার্থ যাচাই করবে সরকার’ নবম-দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে স্থানীয় সরকার নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে শঙ্কায় জামায়াত ২৮০ দিন পর থাইল্যান্ডে ভিড়ছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না: দীনেশ ত্রিবেদী নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধস: মৃত ছাড়াল ১ হাজার, নিখোঁজ ৪৪৬২ জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ ইইউতে যোগদানের আলোচনা প্রত্যাখ্যান, নিরাপত্তায় নতুন পথ খুঁজছে আইসল্যান্ড রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ১৭ কিশোর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টানা ৪১ দিন মসজিদে তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ১৭ কিশোর বাইসাইকেল উপহার পেয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯ নম্বর ওয়ার্ড শাখা ও স্থানীয় ব্যবসায়ী আবদুস ছাত্তারের যৌথ উদ্যোগে এ পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়ার মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার, কসবা উপজেলা জামায়াতের আমির ফরিদ উদ্দিন, স্থানীয় জামায়াত নেতা মো. সালাউদ্দিন ও আজগর ডিলারসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় নামাজে অংশ নেওয়া আরও ৩৫ শিক্ষার্থীর হাতে স্কুলব্যাগ তুলে দেওয়া হয়।

উদ্যোক্তা আবদুস ছাত্তার বলেন, কিশোরদের মসজিদমুখী করতেই এ উদ্যোগ। আমি বিশ্বাস করি, তারা নিয়মিত নামাজে অভ্যস্ত হলে ভবিষতেও এ আমল ধরে রাখবে। এতে আমিও সাওয়াবের অংশীদার হতে পারব। সবার উচিত ভালো কাজে এগিয়ে আসা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD