শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

বন্ড গার্ল হচ্ছেন সিডনি সুইনি?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

জনপ্রিয় ‘জেমস বন্ড’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী পর্বে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন ‘ইউফোরিয়া’ খ্যাত হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিমেল ফার্স্ট ইউকে সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বন্ড সিরিজের পরবর্তী ছবিটি পরিচালনা করবেন অস্কার মনোনীত নির্মাতা ডেনিস ভিলেনিউভ। পরবর্তী বন্ড গার্ল চরিত্রে ২৭ বছর বয়সী এই অভিনেত্রীকেই পছন্দ পরিচালকের।

প্রতিবেদনে বলা হয়েছে, ভিলেনিউভ সিডনির প্রতিভা, ক্যামেরার সামনে তার উপস্থিতি এবং তরুণ প্রজন্মের কাছে তার জনপ্রিয়তায় মুগ্ধ।

সূত্রের বরাতে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান জানিয়েছে, সিডনি বর্তমানে শীর্ষস্থানীয় প্রতিযোগী। ডেনিস তাকে অবিশ্বাস্যভাবে প্রতিভাবান হিসেবে দেখেন এবং বিশ্বাস করেন যে তরুণ ভক্তদের কাছে তার আবেদন ফ্র্যাঞ্চাইজিটিকে সতেজতা দিতে পারে।

তথ্যসূত্র আরও জানিয়েছে, ইতোমধ্যে পরিচালক ও অভিনেত্রী একাধিকবার ছবিটি নিয়ে বসেছেন এবং আলোচনা করেছেন।

সেসময় ভিলেনিউভ ইন্ডাস্ট্রিতে সিডনির দ্রুত উত্থানের প্রশংসাও করেন।
‘সিডনি অ্যাথলেটিসিজম এবং নারীত্বের নিখুঁত সমন্বয় তৈরি করেছেন, যা বন্ড গার্ল চরিত্রের জন্য তাকে স্বাভাবিকভাবে উপযুক্ত করে তোলে,’ মন্তব্য সূত্রের।

পরিচালক ভিলেনিউভ নিজেও জানিয়েছেন, বন্ড সিরিজ তার কাছে একটা আবেগের নাম। “আমার সিনেমা দেখার প্রথম স্মৃতিগুলোর একটি জেমস বন্ডকে ঘিরে।

আমি আমার বাবার সঙ্গে ‘ডক্টর নো’ এবং শন কনারির সিনেমা দিয়ে শুরু করেছিলাম। আমি ঐতিহ্যকে সম্মান করেই নতুন গল্প বলার পরিকল্পনা করছি”, বলেছেন তিনি।
বর্তমানে হলিউডের অন্যতম ব্যস্ত ও আলোচিত অভিনেত্রী সিডনি সুইনি নিজেও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি এমন সব চরিত্রে অভিনয় করতে আগ্রহী, যেগুলো তার অভিনয়ের সীমানা প্রসারিত করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD