মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর এবার বুদ্ধিজীবী কবরস্থান ঘিরে রেখেছে এসআরবি দর্শকদের তথ্য বিক্রি করে আয় করতে চায় আইসিসি মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে কাতার কারফিউ দিয়ে মানুষ হত্যায় হাসিনা, কামরুল ও মেননের শাস্তি চাইলেন গুলিবিদ্ধ হান্নান ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৩৬ দুই কোটি টাকা ঘুষ দাবি করা বিপিডিবির সেই নির্বাহী প্রকৌশলী বরখাস্ত হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

সুশান্তের শেষ ছবির ট্রেলার কাঁদাচ্ছে ভক্তদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

‘দিল বেচারা’ সুশান্ত ভক্তদের কাঁদাচ্ছে। সুশান্তের শেষ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল। আর ভিডিওতে জীবন্ত সুশান্তকে দেখে কাঁদছেন ভক্তরা।

সুশান্ত ছাড়াও এতে অভিনয় করেছেন সাঞ্জনা সাংঘি, স্বস্তিকা মুখার্জি ও সাইফ আলি খান। তবে পুরো ভিডিও জুড়ে রাজত্ব করেছেন প্রধান দুই চরিত্রে। ছবিটি পরিচালনা করেছেন মুকেশ ছাবরা। সঙ্গে এ আর রহমানের সুর কেড়ে নেয় মন।

‘দিল বেচারা’ ট্রেলার মুক্তির পর থেকেই আবেগঘন ভক্তরা। ‘কেন চলে গেলে সুশান্ত, কেন’? সুশান্তকে মনে করে ভক্তদের চোখ অশ্রুসিক্ত।

এদিকে পুরো ট্রেলার জুড়ে সুশান্তের হাসি মাখা মুখ আর সুশান্তের তুখোড় অভিনয়ে চোখে পানি ভক্তদের।

লেখক জন গ্রিনের ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’ থেকে অনুপ্রাণিত ছবিটি। ট্রেলার দেখে আন্দাজ করা যায়, নিখাদ ভালবাসার গল্প। সুশান্তের চরিত্রের নাম ম্যানি। আর সাঞ্জনার চরিত্রের নাম কিজি। কিজি-ম্যানির নিঃশর্ত ও বিয়োগান্তক ভালোবাসার গল্প এটি। আগামী ২৮ জুলাই থেকে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD