শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

খুলনায় পৌঁছেছেন এনসিপি‘র কেন্দ্রীয় নেতারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে সমাবেশ শেষে খুলনা সার্কিট হাউজে পৌঁছেছেন।

বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। সেখান থেকেই তাদের কর্মসূচি নিয়ে পরবর্তী পরিকল্পনা জানানো হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি এসব বিষয় নিশ্চিত করেন।

গোপালগঞ্জের ঘটনার বিষয়ে কোনো প্রেস কনফারেন্স হবে কি না- এ সম্পর্কে তিনি বলেন, রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হবে।

এর আগে, এনসিপি’র শীর্ষ নেতাদের খুলনায় নিয়ে আসতে নগরীর শিববাড়ী মোড় থেকে মোল্লাহাটের উদ্দেশ্যে শত শত নেতাকর্মী রওনা দেন। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে তারা কেন্দ্রীয় নেতাদের খুলনায় নিয়ে আসেন। বিকেল ৫টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা সেনা নিরাপত্তায় মোল্লারহাট ব্রিজ পার হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD