শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

আসিফের কাছে ‘জয়ী শিক্ষিকা’, পড়শীর চোখে ‘বীর’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় জীবন দিয়ে অন্তত ২০ শিক্ষার্থীর প্রাণ রক্ষা করেছেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী। মৃত্যুর মুখে দাঁড়িয়ে নিজের দায়িত্ব থেকে একচুল না সরা এই শিক্ষিকা এখন দেশের মানুষের চোখে সাহসিকতার প্রতীক। মাহেরীন চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আবেগঘন সব লেখা। নানা উপাধি আর সম্মানে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন সবাই।

তাকে নিয়ে লিখছেন শোবিজের তারকারাও। তাদের মধ্যে আছেন দুই সংগীত তারকা আসিফ আকবর ও সাবরিনা এহসান পড়শী। দুজনেই মাহেরীন চৌধুরীকে নিয়ে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন।

আসিফ আকবর লিখেছেন, ‘দৌড়াও, ভয় পেওনা, আমি আছি। প্রয়াত শিক্ষিকা মাহরীন চৌধুরী। নিজের দুই সন্তানের মায়া, নিজের ছাত্র ছাত্রীদের জন‍্যও অমোঘ মায়া। হেরে গেলেন মা মাহরীন, জিতে গেলেন শিক্ষিকা মাহরীন ম‍্যাডাম। জিতিয়ে গেলেন শিক্ষকতার মত মহান পেশাকে।’

তিনি আরও লিখেছেন, ‘অনিয়মের দেশে মাইলস্টোন ট্র‍্যাজেডির চেয়ে আরও ভয়াবহ অনেক কিছুই চলে আসবে সামনে, আমাদের নিয়তি এমনই। ভবিষ‍্যতের আলো বাঁচিয়ে রাখার চেষ্টায় নিজেই পরপারে চলে গেলেন ম‍্যাডাম মাহরীন চৌধুরী। নিয়তির নিষ্ঠুরতাকে ব‍্যতিক্রম প্রমাণ করে মা, বাবা, শিক্ষক- এই তিন এ কোনো পার্থক‍্য রাখতে দেননি দ‍্য সিক্রেট সুপারস্টার ম‍্যাম মাহেরীন। বিনম্র শ্রদ্ধা। শোক পরিণত হউক শক্তিতে। আকষ্মিক ঝড়ে ঝরে যাওয়া সব ফুলগুলো প্রস্ফুটিত হউক জান্নাতের বাগানে, আমিন।’

এদিকে পড়শী লিখেছেন, ‘আমরা দেশের জন্য আত্মত্যাগ করা অনেক মহান মানুষকে শহীদের মর্যাদা দিই। কিন্তু এমন একজন শিক্ষিকার আত্মত্যাগও কি সেই মর্যাদার থেকে কম কিছু? দেশের প্রতি যখনই হতাশা ভর করে, তখন মাহরীন চৌধুরীর মতো মানুষ আমাদের মনে করিয়ে দেন- এই দেশ এখনো বেঁচে আছে। আগুন আর আতঙ্কের মধ্যে নিজের কথা না ভেবে শিশুদের আগে বাঁচাতে ছুটে যাওয়া এই শিক্ষিকা শুধু একজন শিক্ষক নন, তিনি এই দেশের সত্যিকারের বীর। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।’

গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুলশিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD