রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় আরও একজনের করোনা শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। তবে, এই সময়ের মধ্যে কারো মৃত্যু হয়নি। রোববার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এ শনাক্তের খবর পাওয়া যায়।

আজ সোমবার (২৮ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দশমিক ৯৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন। পাশাপাশি মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭১৬ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত দেশে ২০ লাখ ৫২ হাজার ২৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর সারা দেশে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫২৭।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD