শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ ৪ দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, বাড়ির মেঝের নিচে মিলল কোটি-কোটি টাকা তুলে নেওয়া হলো তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে, মৃত্যুর ঘটনায় নতুন মোড়? স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬৯, চলছে উদ্ধার অভিযান ইউক্রেনের রেলস্টেশনে রুশ ড্রোন হামলা, নিহত ১৩

বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে যুক্তরাষ্ট্রের কোম্পানি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

এক যুগ পার হলেও বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল নিয়ে সমালোচনার যেন শেষ নেই। সমালোচনা এড়াতে টুর্নামেন্টটির ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের কোম্পানি ‘আইএমজি’-কে। নানা প্রক্রিয়া শেষে তিন মৌসুমের জন্য বিপিএলের দায়িত্ব পেতে যাচ্ছে এই কোম্পানিটি।

সোমবার বিসিবির বোর্ড মিটিংয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বিষয়টি চূড়ান্ত হয়েছে।

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে আইএমজি। বিসিবির বিজ্ঞাপনে সাড়া দিয়ে ভারতের রিয়াল ইমপ্যাক্ট, পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস, যুক্তরাষ্ট্রের আইএমজিসহ মোট ৭টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল। মাসখানেক আগে ৫টি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন নেওয়ার পর বিসিবির সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায় ৩টি প্রতিষ্ঠান ।

অবশেষে বিসিবির বোর্ড মিটিংয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বিষয়টি চূড়ান্ত হয়েছে। তিন বছরের জন্য বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেলেও বিসিবির সাথে তাদের কত টাকায় চুক্তি হলো, এই ইভেন্ট ম্যানেজমেন্ট বাবদ আইএমজি কত অর্থ পাবে তা এখনো খোলাসা করা হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD