শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

এবার দীপিকাকে হটিয়ে লোভনীয় পদ দখল আলিয়ার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন ও আলিয়া ভাটকে প্রায়শই তুলনায় আনা হয়। তবে দুজনেই সবসময় প্রকাশ করেছেন যে তাদের মধ্যে ভালো সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ বন্ধন রয়েছে। সম্প্রতি সেই বন্ধুত্বের মাঝেই একটি চমকপ্রদ ঘটনা ঘটল—দীপিকা পাডুকোনকে লিভাইসের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকে সরিয়ে আলিয়া ভাটকে নিয়োগ দেওয়া হলো।

গত ৫ সেপ্টেম্বর আমেরিকান পোশাক ব্র্যান্ড লিভাইস তাদের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আলিয়া ভাটের নাম ঘোষণা করে।

এ খবর প্রকাশের পর দীপিকা পাডুকোনের ভক্তরা হতাশ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকে জানতে চেয়েছেন কেন ‘পিকু’ অভিনেত্রীকে এই পদ থেকে সরানো হলো। কিছু ভক্ত এমন অভিযোগও তুলেছেন যে আলিয়া ভাট দীপিকার স্থান ‘চুরি’ করেছেন।

ভক্তদের প্রতিক্রিয়া

একজন ভক্ত আলিয়াকে লিখেছেন, ‘তুমি সব সময় দীপিকার কাছ থেকে সব কিছু নিয়ে নিচ্ছো,’ আরেকজন লিখেছেন, ‘কেন সে… দীপিকা চাই, আলিয়া নয়।’ কেউ নতুন নিয়োগকে ‘সম্পূর্ণ অযথা’ বলে মন্তব্য করেছেন। ‘অভিনন্দন, কিন্তু লিভাইসের ডেনিমে দীপিকার চেহারার তুলনা নেই!’—এমন মন্তব্যও করা হয়েছে।

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আলিয়াকে সব জায়গায় আনা হয়েছে। সে সব কিছুতেই লোভী এবং ঈর্ষাপূর্ণ। বারবার আমরা একই মুখ দেখতে ক্লান্ত। এতগুলো ব্র্যান্ডের সঙ্গে থাকলেও সে সন্তুষ্ট নয়।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD