শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

থাইল্যান্ডের ম্যাসাজ আসলেই আলাদা : প্রিয়ন্তী উর্বী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

থাইল্যান্ডের ম্যাসাজের অভিজ্ঞতায় মুগ্ধ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। ভ্রমণ আর আরামের প্রতি তার বিশেষ ঝোঁক রয়েছে, তাই সুযোগ পেলেই তিনি ঘুরতে বেরিয়ে পড়েন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিদেশ ঘোরাঘুরির অভিজ্ঞতা শেয়ার করেন অভিনেত্রী; সেখানেই জানান, থাইল্যান্ডে ম্যাসাজ নেওয়ার অভিজ্ঞতা।

উর্বী জানিয়েছেন, প্রতিবছর অন্তত একবার থাইল্যান্ডে যাওয়ার ইচ্ছে হয় তার। দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি থাইল্যান্ডের বিখ্যাত বডি ম্যাসাজই তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে।

উর্বী বলেন, ‘প্রতিবছর একবার থাইল্যান্ডে যেতে ইচ্ছে করে। থাইল্যান্ড খুবই সুন্দর। আর থাইল্যান্ডের ম্যাসাজ আসলেই বেস্ট। ম্যাসাজ নিতে নিতে ঘুমিয়ে পড়েছি। বাংলাদেশের ৫ হাজার হোক, ৬ হাজার হোক- থাইল্যান্ডের ম্যাসাজ আসলেই আলাদা।’

প্রিয়ন্তী উর্বী আরও বলেন, ‘থাইল্যান্ডে অনেক হাঁটতে হয়। সে কারণে ম্যাসাজ নিলে একটু ভালো লাগে।’

অভিনয়ের ক্ষেত্রেও উর্বী বর্তমানে আলোচনায়। সম্প্রতি মুক্তি পাওয়া নাটক ‘তরী আমার হঠাৎ ডুবে যায়’ দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD