মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে মক্কা চুক্তিতে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ লং মার্চে বিদ্যুতের সঙ্গে মোলাকাত হয়নি: বিরোধীদলীয় নেতা বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে শিল্প খাতে বিপর্যয়-তেলের দাম সর্বোচ্চ: হরমুজ নিয়ে কাতারের সতর্কর্তা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা

হামজার গোলে এগিয়ে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। ম্যাচের মাত্র ১৩ মিনিটে দারুণ এক ফ্রি-কিক গোলে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী।

বৃহস্পতিবার ৬ মিনিটে হংকং ভালো সুযোগ পায়। বাম প্রান্ত দিয়ে ঢুকে ম্যাট অরের শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। ৯ মিনিটে বক্সের বাইরে থেকে রাকিবের শট গোলকিপারের হাতে জমা পড়ে।

১৩ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। হামজা চৌধুরীর ডান পায়ের বাঁকানো ফ্রি-কিক এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে গোলকিপারের ওপর দিয়ে জড়িয়ে যায় জালে। লাল সবুজ জার্সিতে দ্বিতীয় গোল করলেন হামজা। গত জুনে প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে প্রথম গোল এসেছিল।

বাংলাদেশ একাদশ : মিতুল মারমা (গোলরক্ষক), তারিক কাজী, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, হামজা চৌধুরি, মো. সোহেল রানা, সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম, মোরসালিন ও রাকিব হোসেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD