শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

‘ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার আছে, বয়স কোনো বিষয় নয়’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

একটি নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলে অভিনেত্রীদের আর পর্দায় তেমন লাস্যময়ী চরিত্রে কাস্ট করা হয় না এমনটাই একসময় ধারণা ছিল দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার। কিন্তু বর্তমানে তার সেই ধারণা একেবারেই ভুল বলে মনে করছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছেন, ৩০-এর কোঠা পার করার পরেও অভিনেত্রীরা এমন অনেক চরিত্রে কাজ করছেন, যা আগে শুধুমাত্র কমবয়সিদের দিয়ে করানো হতো।

অভিনেত্রী বলেন, ‘আমি ভেবেছিলাম ১০ বছর কাজ করব। ৩০-এ পা দিলেই বিয়ে করে সংসার করব, বাচ্চা মানুষ করব। কারণ কমবয়সি অভিনেত্রী ছাড়া কাস্ট করা হতো না আগে।’

‘সেই ট্রেন্ড দেখেই আমি এমন ভেবেছিলাম। কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে ৩০ পার করে ফেললাম। এখন আমার মনে হচ্ছে আরও অনেক কিছু দেওয়ার আছে আমার ইন্ডাস্ট্রিকে। বয়সটা এখন কোনো বিষয় নয়।’

দীর্ঘ দু’দশকের অভিনয় জীবনে এসে তামান্না ভাটিয়া এখন দেখছেন, কাজের ধরন পাল্টেছে। তার কথায়, ‘এখন মধ্যবয়সী অভিনেত্রীদের জন্য আলাদা করে চরিত্র তৈরি হচ্ছে। পর্দায় সেই চরিত্রগুলোর যথেষ্ট গুরুত্বও রয়েছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD