সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

শুক্রবার গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

কারিগরী রক্ষণাবেক্ষণের কারণে শুক্রবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ধামরাই, মানিকগঞ্জ, আশুলিয়া, জিরাবো, সাভার ক্যান্টনমেন্ট এলাকা, ইউনাইটেড পাওয়ার, সাভার ডিআরএস সংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) গণমাধ্যেমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এর আগে গত মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সেনানিবাসের আবাসিক এলাকা, মহাখালী ডিওএইচএস, বনানীর শহীদ তাজউদ্দীন আহমদ সরণির উভয় পাশে, পূর্ব নাখালপাড়া ও বনানী এলাকার সব আবাসিক, বাণিজ্যিক, শিল্প গ্রাহক এবং সিএনজি স্টেশনগুলোয় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ডিইই প্রকল্পের আওতায় বনানী রেলস্টেশন থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর এবং এ প্রকল্পের আওতায় থাকা গ্রাহকদের সংযোগের সঙ্গে যুক্ত করে দেয়া হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD