শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে জুটি গড়ে তোপের মুখে রণবীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বলিউড সুপারস্টার রণবীরের বয়স এখন ৪০। আর সারাঅর্জুনের বয়স মাত্র ২০। অথচ শুটিংয়ে সারা অর্জুনের সঙ্গে রণবীরের রসায়ন নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে। বয়সের ব্যবধানের জন্য কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা।

হাঁটুর বয়সি নায়িকাদের সঙ্গে জুটি বাঁধা নিয়ে মুখ খুললেন অভিনেতা রণীবর কাপুর। ‘হাঁটুর বয়সি নায়িকাদের সঙ্গে জুটি বাঁধা কি বলিউডে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে!’

এমন কাটাক্ষের জবাবে রণবীর বলেন, ‘ও যেন এটা করার জন্যই জন্মেছে। ওর অভিনয় দেখলে মনে হবে, এর আগে ও ৫০টি ছবিতে অভিনয় করেছে। মানুষ ও শিল্পী হিসাবে ও খুবই উঁচু মানের। আমি যে অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে ও একজন। ওর জন্য আমাকেও দেখতে ভালো লেগেছে।’

দক্ষিণী চলচ্চিত্রজগতে সারা অর্জুন অতি পরিচিত নাম। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় ছিলেন একসময়। হিন্দি ছবিতেও কাজ করেছেন সারা। তাছাড়া সারার আরও একটি পরিচয় রয়েছে। তিনি অভিনেতা জয় অর্জুনের কন্যা। ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লভ হস্টেল’ ও ‘ব্ল্যাক ফ্রাইডে’র মতো ছবিতে অভিনয় করেছেন সারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD