সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শিরোনাম :
লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ স্যুইমস্যুট প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম

মিয়ানমার থেকে গুলি এসে পড়লো টেকনাফের বসতঘরে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপার থেকে গোলাগুলির বিকট শব্দ শোনা গেছে। এসময় শাহ আলম নামের এক ব্যক্তির বসতঘরের টিন ছিদ্র করে একটি গুলি ঢুকে পড়ে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শাহ আলম (৫০) টেকনাফের হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ড তেচ্ছিব্রিজ গ্রামের মৃত হাজি মোজাহার আহমেদের ছেলে। তিনি ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহ আলম জানান, দুপুরে হঠাৎ হোয়াইক্যং তেচ্ছি ব্রিজের ওপারে মিয়ানমার সীমান্তে প্রায় ১০-১৫ মিনিট ধরে থেমে থেমে গোলাগুলি চলতে থাকে। গোলাগুলির শব্দ থেমে গেলে দুপুর ২টার দিকে ঘরের টিনের ছিদ্র দেখতে পান। এরপর বাড়ির ভেতর থেকে একটি গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিমের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD