শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জন্মদিনে শুভেচ্ছা বৃষ্টিতে সুনীল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
MUMBAI, INDIA - APRIL 21: Former Indian cricketer Sunil Gavaskar attends the IPL Jury Meeting at the Grand Hyatt on April 21, 2010 in Mumbai, India. (Photo by Chirag Wakaskar-IPL 2010/IPL via Getty Images)

 

ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ওপেনারদের একজন তিনি। ক্যারিয়ারে জিতেছেন বিশ্বকাপও। সেই কিংবদন্তি সুনীল গাভাস্কার পূর্ণ করলেন ৭১ বছর। ১৯৪৯ সালের ১০ জুলাই জন্মগ্রহণ করেন তিনি। এরপর সময়ের হাত ধরে উঠে আসেন ভারতের জাতীয় দলে। এক পর্যায়ে হয়ে উঠেন বিশ্বসেরাদের একজন। জন্মদিনে শুভেচ্ছা বৃষ্টিতে ভিজলেন ভারতীয় এই মহাতারকা। যিনি অবসর সময়টাতে এসে কমেন্ট্রি বক্সেই নিজেকে ব্যস্ত রেখেছেন।

গাভাস্কারকে শুভেচ্ছা জানাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তাদের টুইট, ‘‌বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে করেছেন ১০,০০০ রান। অভিষেক সিরিজে সবচেয়ে বেশি রানও তার। দেশের প্রাক্তন অধিনায়ক ও ব্যাটিং কিংবদন্তিকে জন্মদিনের শুভেচ্ছা।’‌

জন্মদিনে শুভেচ্ছা জানাল আইসিসিও। তারা টুইট করল, ‘‌প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০,০০০ রান। প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিনবার দুই ইনিংসে শতরানের কীর্তি। ২০০৫ অব্দি টেস্টে সর্বোচ্চ শতরানের মালিক। প্রথম ভারতীয় ফিল্ডার হিসেবে ১০০ ক্যাচ নেওয়ার রেকর্ড। কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারকে জন্মদিনের শুভেচ্ছা।’‌

সুরেশ রায়নাও জানালেন শুভেচ্ছা। এই ভারতীয় ক্রিকেটার টুইটারে লিখলেন, ‘‌কিংবদন্তিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। ভারতীয় ক্রিকেটের শিক্ষক। একাধিক ক্রিকেটীয় কীর্তি তার নামের পাশে রয়েছে। ক্রিকেট ভক্তদের হৃদয়ে আপনি চিরকাল থাকবেন।’‌

১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের হয়ে টেস্ট অভিষেক সুনীল গাভাস্কারের। ১২৫ টেস্টে করেন ১০,১২২ রান। শতরান ৩৪টি, ঈর্ষণীয় গড় ৫১.‌১২! ১০৮টি ওয়ানডে ম্যাচে করেছেন ৩০৯২ রান!

জন্মদিনে মানবতার ডাকেও সাড়া দিলেন। ৩৫জন শিশুর হার্ট সার্জারির খরচ দিলেন তিনি।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD