সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’ আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে: পানিসম্পদমন্ত্রী বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা

প্রথম আইটেম গানে কোটিপতি কোনাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

 

২০১৯ সালে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ও প্রযোজিত ‘পাসওয়ার্ড’ সিনেমার ‘আগুন লাগাইলো’ শিরোনামে প্রথম আইটেম গানে কণ্ঠ দিয়েছিলেন কণ্ঠশিল্পী কোনাল।

সম্প্রতি ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে গানটি কোটির ক্লাব অতিক্রম করেছে। সেই হিসাবে কণ্ঠশিল্পী কোনালের গাওয়া প্রথম কোনো গান কোটিবারের বেশি দেখলো দর্শক।

এ প্রসঙ্গে কোনাল জানিয়েছেন, কোটি ভিউ মানে এক কোটি দর্শকের ভালোবাসা ও তাদের মনে ঠাঁই পাওয়া। দর্শকের সেই ভালোবাসায় তিনি সিক্ত। এটি আমার গাওয়া প্রথম আইটেম ধাঁচের কোনো গান। গানটি গাওয়ার সময় দ্বিধায় ছিলাম, না জানি কেমন হয়, তবে ছবির প্রযোজক ও শীর্ষ অভিনেতা শাকিব খান গানটি পছন্দ করেন। সর্বোপরি যে দর্শকদের জন্য আমি গান গাই তারা আন্তরিকভাবে গানটি গ্রহণ করেছে এটাই সবচেয়ে বেশি আনন্দের ও অনুপ্রেরণার ব্যাপার।

তুরস্কে শুটিং হওয়া ‘আগুন লাগাইলো’ গানটির কথা ও সুর লিংকনের। গানটির মাধ্যমে বুবলীকেও প্রথম পাওয়া গিয়েছিল আইটেম গানে পারফর্ম করতে।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD