সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’ আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে: পানিসম্পদমন্ত্রী বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা

শুটিং ইউনিটে করোনা পজিটিভ, শুটিং বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

 

করোনা পরীক্ষা করে দীর্ঘ ৪ মাস পর গেল ৭ জুলাই আবারও লাইট, ক্যামেরা আর অ্যাকশানের দুনিয়ার ফিরেছিলেন ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবিন চৌধুরী। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘প্রাণপ্রিয়’ শিরোনামের নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন জনপ্রিয় এ জুটি।

কিন্তু কিন্তু বিধি বাম! একদিন শুটিং করার পরই শুটিং ইউনিটের দুই সদস্যদের করোনা পজেটিভ ধরা পড়ায় নাটকটির শুটিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান।

তিনি জানিয়েছেন, আমরা শুটিং শুরুর আগে ইউনিটের ২২জন সদস্যের করোনা টেস্ট করাই। তখন রেজাল্ট নেগেটিভ আসে। তবে শুরুটিং শুরুর দিন দুইজনের টেম্পারেচার হাই দেখি। এরপর আমরা আইইডিসিয়ারে ফোন করলে তারা এসে নমুনা নিয়ে যান। আমরা সাথে সাথে সতর্ক হয়ে যাই। পরদিন রিপোর্ট আসার পর জানতে পারি যে দুজনের রেজাল্ট পজেটিভ। সাথে সাথে শুটিং বন্ধ করে দেই।

মিজানুর রহমান আরিয়ান আরও জানিয়েছেন, আমরা সবাই এখন কোয়ারেন্টিনে আছি। আজকে আমি অপূর্ব ভাই ও মেহজাবিন আবার নমুনা দিয়েছি। রেজাল্ট হয়তো কালকে পাবো। নাটকের এখনো ৩টা সিক্যুয়েন্স বাকী রয়েছে। সব স্বাভাবিক থাকলে সেটা পরে করতে হবে আবার।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD