সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’ আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে: পানিসম্পদমন্ত্রী বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা

ভারতীয় আরেক নায়কের আত্মহত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

 

করোনা পরিস্থিতিতে ভারতীয় সিনে ইন্ডাস্ট্রি হারিয়েছে একাধিক নামী অভিনেতা। আবার কয়েকজন তরুণ অভিনেতা আত্মহত্যা করেছেন।আনন্দবাজার পত্রিকা জানায়, মাত্র ৩০ বছর বয়সেই জীবনে ইতি টেনে দিলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা সুশীল গৌড়া। কর্নাটকের মান্ড্য জেলায় নিজের বাড়িতেই মঙ্গলবার আত্মঘাতী হন এই অভিনেতা।

ঠিক কী কারণে সুশীল আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা এখনো জানা যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত চালাচ্ছে৷ কন্নড় ভাষার বহু ছবিতেই অভিনয় করেছেন তিনি। ফিটনেস ট্রেনার হিসেবেও বিখ্যাত ছিলেন।

টেলিভিশনেও সুশীল অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন। কয়েক দিন বাদেই মুক্তি পাওয়ার কথা ছিল সুশীলের নতুন ছবি ‘দুনিয়া বিজয়’।

সাম্প্রতিক সময়ে সফল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা নিয়ে বলিউড জুড়ে তোলপাড় চলছে। এ প্রসঙ্গে ইন্ডাস্ট্রিতে চলমান বৈষম্যসহ নানান প্রসঙ্গ উঠেছে। পুলিশ জেরা করেছেন অর্ধশত ব্যক্তিকে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD