সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’ আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে: পানিসম্পদমন্ত্রী বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা

মা হয়েছেন লাক্স তারকা তাসনুভা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

 

সেই ২০১০ সালে লাক্স প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন তাসুনভা এলভিন। তারপর নাম লেখান বিজ্ঞাপন ও নাটকে। পেয়েছেন জনপ্রিয়তা।

এই অভিনেত্রী ২০১৭ সালে ভালোবেসে ফাহাদ রিয়াজীর সঙ্গে ঘর বাঁধেন। সুখের সেই দাম্পত্যে এলো নতুন অতিথি। কন্যা সন্তানের মা হয়েছেন তাসনুভা।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল সাড়ে ৫টায় ঢাকার একটি হাসপাতালে কন‌্যাসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন।

নতুন অতিথির আগমনে ভীষণ খুশি এলভিন ও তার স্বামী ফাহাদ। দুজনের পরিবারেও খুশির বন্যা বয়ে যাচ্ছে। তাসনুভা বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে কন‌্যাসন্তানের মা হলাম। এতদিন মা হওয়ার অনুভূতি নিয়ে অনেক কথা শুনেছি আবেগের। আজ বুঝলাম এই আবেগ সত্যি অনন্য। পৃথিবীর সেরা৷ আমার মেয়ের জন্য সবার কাছে দোয়া চাই।’

২০১৭ সালের ২৬ মার্চ ভালোবেসে ফাহাদ রিয়াজীকে বিয়ে করেন তাসনুভা এলভিন। তাদের বিয়ে হয় পারিবারিক আয়োজনেই।

এদিকে দশ বছরের ক্যারিয়ারে তাসনুভা অসংখ্য নাটক, টেলিছবি ও টিভিসিতে কাজ করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘কাচের পুতুল’, ‘খানদানি মঞ্জিল’, ‘মিস্টার টেনশন’ প্রভৃতি অন্যতম।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD